এই পৃথিবীতে কেউ কাউকে ১০০% বুঝবে না
"মাঝে মাঝে পৃথিবীর সবকিছু বিরক্ত লাগে ... একদম অকারণে বিরক্ত লাগে - সেটা ঠিক না ... অনেকগুলা ছোট ছোট কারণ মিলিয়ে মনটা কেমন যেন বিষিয়ে থাকে ... এই ছোট ছোট কারণগুলা ব্যাখ্যা করার মত না !! পৃথিবীর যাকেই আমি ব্যাখ্যা করতে যাবো ঠিক কি কারণে আমার মন মেজাজ খারাপ, সে-ই ভুল বুঝবে ... আমার মন খারাপের কারণগুলা অন্য দশটা মানুষের জন্য মন খারাপের কারণ না ... কেউ শুনলে বলবে, "ওহ !! এইটার জন্য এত মন খারাপ করার কি আছে? হয় এমন" কিভাবে বুঝাই তোমার কাছে যা হালকা, আমার কাছে সেটাই অনেক ভারী ?? কিভাবে বুঝাই ঠিক এই মুহূর্তে একটা ঘটনা আমার মনের ভেতর যেমন করে দাগ কাটছে, এই একই ঘটনা এই সময়ে তোমার মনকে স্পর্শও করার ক্ষমতা রাখে না ?? মানুষের মন এরকমই ... বিচিত্র ... অদ্ভুত ... ব্যাখ্যা করার মত না !! এই পৃথিবীতে কেউ কাউকে ১০০% বুঝবে না - এটাই স্বাভাবিক ... কেউ নিজেকে ১০০% বুঝাতে পারবে না - এটাও স্বাভাবিক ... কিছু ব্যাপার বরং এরকমই থাকুক ... জোর করে বুঝতে চাওয়া কিংবা বুঝাতে যাওয়ার দরকার কি ... Let it be ... Let it be !!" Mushfiqur Rahman Ashique