Posts

যদি কেউ আপনার সাথে দুবার প্রতারণা করে তার মানে হল আপনি তাকে একটা সুযোগ দিয়েছিলেন, আর যদি

Image
যদি কেউ আপনার সাথে একবার প্রতারণা করে তার মানে হল আপনি তাকে বিশ্বাস করেছিলেন। যদি কেউ আপনার সাথে দুবার প্রতারণা করে তার মানে হল আপনি তাকে একটা সুযোগ দিয়েছিলেন। আর যদি কেউ আপনার সাথে বারবার প্রতারণা করে তার মানে হল, আপনি অপাত্রে ভালোবাসা দান করেছেন, কেটে পড়ুন ! জুনায়েদ ইভান

একটি মেয়ে যখন কোন সম্পর্কে জড়িয়ে পড়ে তখন সে শুধু মাত্র নিজেকে এবং তার ভালোবাসার মানুষটিকে নিয়ে চিন্তা করে না

Image
মেয়ারা যখন কোন সম্পর্কে জড়িয়ে পড়ে তখন সে শুধু মাত্র নিজেকে এবং তার ভালোবাসার মানুষটিকে নিয়ে চিন্তা করে না। একটা কিশোরী মেয়েও সম্পর্কে জড়ালে 'সে একদিন স্ত্রী হবে' এই চিন্তা থেকেও বেশি চিন্তা করে ' সে একদিন মা হবে' তাদের একটি সংসার হবে। ছোট জানালা হবে। জানালার পর্দা কেমন হবে ভাবে সে। বাবুকে স্কুলে নিয়ে যাবে। বাবু সারা ঘর ঘুরে বেড়াচ্ছে; বাবা অনেক রাত করে ফেরার সময় তার জন্য একটা কিছু নিয়ে এসেছে; সে রাগ করে থাকলে বাবুর বাবা পাতার বাঁশি বাজিয়ে রাগ ভাঙ্গাবে- এরকম একটা দৃশ্য কল্পনা  করাই হল মেয়েদের প্রেম। ছেলেরা ভাবে তার রাজকন্যা নিয়ে। তাদের রোমান্টিকিজম কল্পনায় সে এবং তার ভালোবাসার মানুষটি ছাড়া আর কেউ থাকে না। অন্য কিছু থাকে না। মেয়েরা ভাবে রাজপ্রাসাদ নিয়ে। তাদের রোম্যানটিজম কল্পনায় সংসারের বাজার, বাবুর খেলনা, চা বানানো , খাবার ঘরটা কীভাবে সাজাবে, বৃষ্টি রাতে খিচুড়ি রাঁধা সব কিছু জায়গা করে নেয়। কোন কারণে সম্পর্কটি ভেঙ্গে গেলে ছেলেরা মেয়েটিকে হারায় আর মেয়েরা? কল্পনায় তিলে তিলে গড়ে তোলা জ্বলজ্যান্ত একটা সংসার হারানোর জ্বালা ভুলে যাওয়া এত সহজ? - জুনায়েদ ইভান

এই পৃথিবীতে কেউ কাউকে ১০০% বুঝবে না

"মাঝে মাঝে পৃথিবীর সবকিছু বিরক্ত লাগে ... একদম অকারণে বিরক্ত লাগে - সেটা ঠিক না ... অনেকগুলা ছোট ছোট কারণ মিলিয়ে মনটা কেমন যেন বিষিয়ে থাকে ... এই ছোট ছোট কারণগুলা ব্যাখ্যা করার মত না !! পৃথিবীর যাকেই আমি ব্যাখ্যা করতে যাবো ঠিক কি কারণে আমার মন মেজাজ খারাপ, সে-ই ভুল বুঝবে ... আমার মন খারাপের কারণগুলা অন্য দশটা মানুষের জন্য মন খারাপের কারণ না ... কেউ শুনলে বলবে, "ওহ !! এইটার জন্য এত মন খারাপ করার কি আছে? হয় এমন" কিভাবে বুঝাই তোমার কাছে যা হালকা, আমার কাছে সেটাই অনেক ভারী ?? কিভাবে বুঝাই ঠিক এই মুহূর্তে একটা ঘটনা আমার মনের ভেতর যেমন করে দাগ কাটছে, এই একই ঘটনা এই সময়ে তোমার মনকে স্পর্শও করার ক্ষমতা রাখে না ?? মানুষের মন এরকমই ... বিচিত্র ... অদ্ভুত ... ব্যাখ্যা করার মত না !! এই পৃথিবীতে কেউ কাউকে ১০০% বুঝবে না - এটাই স্বাভাবিক ... কেউ নিজেকে ১০০% বুঝাতে পারবে না - এটাও স্বাভাবিক ... কিছু ব্যাপার বরং এরকমই থাকুক ... জোর করে বুঝতে চাওয়া কিংবা বুঝাতে যাওয়ার দরকার কি ... Let it be ... Let it be !!"  Mushfiqur Rahman Ashique

হাতের ভাগ্য

Image
"ক্ষুদ্র জীবনটাতে অনেক মানুষ আসে ... অনেক ... যে মানুষগুলা আমার জীবনে এসেছে, তাদের মধ্যে হয়তো এমন একজন আছে যার সাথে আমার সবকিছু মিলে যায় ... সব ... নিজের অজান্তেই আমি চিন্তা করি, ঐ মানুষটাই আমার জন্য পারফেক্ট ম্যাচ !! সবার সাথে গল্প জমে না ... সবার সাথে মনপ্রাণ উজাড় করে হাসা যায় না, কাঁদা যায় না ... এমন মানুষ একটাই থাকে ... যে মানুষটার সাথে গল্প জমে ক্ষীর হয়ে যায় ... যার সাথে কথা বলার আগে এক ফোঁটাও ভাবতে হয় না !! অমন মানুষ একটাই থাকে ... যে মানুষটা গোটা পৃথিবীতে এক পিস ... ক োটি কোটি মানুষের মাঝে অমন আর কাউকেই খুঁজে পাওয়া যায় না ... পুরো পৃথিবী তন্নতন্ন করে খুঁজেও লাভ নেই ... মানুষটাকে REPLACE করা সম্ভব না !! এমন মানুষ একটাই, যাকে আমি খুব করে চাই ... চোখ বুজে নিজের অজান্তে তাকেই চেয়ে গেছি ... প্রত্যেকটা প্রার্থনায় তার নামটাই অবচেতন মনে চলে আসে ... কেন জানি চলে আসে !! পৃথিবীর অন্যতম একটা নিষ্ঠুর নিয়তি সম্ভবত এটাই ... মনেপ্রাণে খুব করে চাওয়া পারফেক্ট মানুষটাকে জীবনে কেন জানি পাওয়া হয় না ... যারা পায়, তারা সবচেয়ে ভাগ্যবান কিংবা ভাগ্যবতী !! যে মানুষটাকে আমি মনেপ্রাণে চাই,...